কে এম আবু হুরায়রা »
করোনার কারণে দেশে বর্তমানে চলছে অঘোষিত লক ডাউন। আজ থেকে সন্ধ্যার পর বাইরে বের হতে আছে নিষেধাজ্ঞা৷ এতে বিপাকে খেটে খাওয়া মানুষ৷ বাংলাদেশের মত স্বল্পোন্নত দেশের জন্য এই মহামারী একটি অভিশাপ। গরীব দুঃস্থ মানুষ এই মহামারীর আঘাতে বেশ বিপর্যস্ত হয়ে আছেন। তবে বিভিন্ন দাতব্য সংস্থানসহ নানান ভাবে সহায়তা করে যাচ্ছেন এসকল মানুষদের জন্য।
এই সহোযোগিতায় ক্রিকেটাররাও সামিল হয়েছেন। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বেতনের অর্ধেক দান করেছিলেন সরকারি তহবিলে। এর পর কোয়াব, সাকিব আল হাসানসহ বিভিন্ন তহবিল গঠিত হয় ক্রিকেটারদের নিয়ে। সেখানে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন ক্রিকেটাররা।
এবার সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ফুট স্টেপ নামে দেশের একটি বেসরকারি সংস্থা (এনজিও) কে বড় অঙ্কের অনুদান দিয়েছেন তামিম ইকবাল। অনুদানের পরিমাণ না জানালেও নিজেদের অফিসিয়াল পেজে তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফুট স্টেপ।
ফুট স্টেপ তাদের বার্তায় লেখেন, ‘আমাদের COVID-19 পুনর্বাসনের প্রতিক্রিয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের জন্য বড় অঙ্কের অনুদানের জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই।‘
এ সময় দেশের সর্বস্তরের মানুষের কাছ থেকে অনুদানের আবেদন জানিয়ে লেখেন, ‘তামিম ইকবাল আমাদের মিশনে যোগ দিয়েছেন এবং আপনিও আমাদের যতটা সম্ভব সংগ্রামী পরিবারগুলিতে পৌঁছাতে এবং তাদের এই মহামারী থেকে বাঁচতে সহায়তা করতে পারেন।‘
