সাকিব শাওন »
অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক বলা হয়ে থাকে রিকি পন্টিং কে। তার নেতৃত্বে দুই বার বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিজের বর্ণালী ব্যাটিং ক্যারিয়ারে অনেক বোলারের মুখোমুখি হয়েছেন পন্টিং। অনেক বোলারের বলকে সহজেই পাঠিয়েছেন সীমানার বাইরে, তবে ব্যাটিং করার সময় আবার অনেক বোলারের ওভার কেও কঠিন মনে হয়। তাই এবার পন্টিং জানালেন নিজের খেলোয়াড়ি জীবনে ঘটে যাওয়া একটি কঠিন ওভারের কথা।
২০০৫ সালের অ্যাশেজে এজবাস্টনে অ্যান্ড্রু ফ্লিনটফের করা এক ওভারের বলগুলোকেই তার ব্যাটিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ওভার হিসেবে মনে করেন পন্টিং। এজবাস্টনের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি ২ রানের ব্যবধানে জয় লাভ করে ইংল্যান্ড দল। ফ্লিনটফের করা ঐই এক ওভারের কথা এখনো স্মরণ রেখেছেন পন্টিং। ফ্লিনটপের ঐই এক ওভারের ভিডিও ইংল্যান্ডের অফিসিয়াল টুইটারে দেওয়া হলে রিকি পন্টিং সেখানে লেখেন, ‘‘আমি যত ওভার খেলেছি তার মধ্যে এটিই আমার কাছে সেরা ওভার।”
বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। আর এ অবসরে থাকার কারণে অনেক খেলোয়াড়ই তাদের খেলোয়াড়ী জীবনের পুরানো স্মৃতিচারণ করছেন।
