শূন্য গ্যালারিতে হলেও জমবে আইপিএলঃ প্যাট কামিন্স

রীম রহিম »

করোনাভাইরাসের কারণে এখন পুরো বিশ্ব স্থবির। অনেক বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে। স্থগিতের সামনে ক্রিকেটের সব চেয়ে জনপ্রিয় লীগ আইপিএল। আইপিএল শুরু হওয়ার কথা ছিলো গত ২৯ শে মার্চ। করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে সম্ভাব তারিখ দেয়া হয় ১৫ এপ্রিল। কিন্তু এর পরেই ভারত সরকার দিয়ে দেয় ২১ দিনের লকডাউন। যার ফলে আইপিএল নিয়ে শংকা দেখা দিয়েছে। আবার অনেকেই শুন্য মাঠে আইপিএল দেখতে চাচ্ছে।

অজি পেসার প্যাট কামিন্স মনে করেন আইপিএল যদি শুন্য মাঠেও হয় তবুও এটা জমবে। তিনি ইন্ডিয়া এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রথমে সুরক্ষা। দ্বিতীয়ত সব কিছু স্বাভাবিকে ফিরে আসা। যদি এটা হয় আর কোনো দর্শক মাঠে প্রবেশ করা ছাড়া খেলা চালিয়ে যেতে পারে তাহলে এটাই করা উচিত। মানুষ খেলাগুলো টিভিতে দেখতে পারবে। তারা আইপিএল থেকে বঞ্চিত হবেনা। তারা হয়তো সাময়িক ভাবে মাঠে খেলা মিস করবে। কিন্ত আমি আশাবাদী শূন্য মাঠেও আইপিএল অনেক আকর্ষনীয় হবে।’

উল্লেখ্য, কামিন্স এই মৌসুমের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ১৫.৫০ কোটি রুপিতে কিনে নেয়৷ ২৬ বছর বয়সী এই পেসার কিছুদিন আগেই উইজডেন পুরষ্কার জিতেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »