রীম রহিম »
কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের কোচ মিসবাহ উল হকের বেশ সমালোচনা করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সাথে দুই সিনিয়র খেলোয়াড় হাফিজ আর শোয়েব মালিককে অবসরের পরামর্শ দেন। তিনি মনে করেন তারা অবসরে গেলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো। তরুণরা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে৷
রমিজের এই কথায় চুপ ছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু চুপ থাকেননি শোয়েব মালিক। তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি একটি টুইট করেন। টুইটে তিনি লিখেন, “হ্যা, রমিজ ভাই। আমি একমত আপনার সাথে। যেহুতু আমরা ৩ জনই ক্যারিয়ারের শেষে চলে এসেছি তাহলে আসুন একসাথে ৩ জনই অবসরে যাই। ২০২২ সালে এটাকে ঠিক করা যাক।” নিচে লিখেন “কৌতুক“।
তবে মালিকের এই টুইট কে মোটেও কৌতুক হিসেবে নেননি রমিজ রাজা। তিনি তার উত্তর দেন। তিনি বলেন, ” আমি অবসর নেব? কি থেকে অবসর নেব আমি? পাকিস্তান ক্রিকেটের যেটা ভালো হবে সেটা বলা থেকে? পাকিস্তান ক্রিকেটকে শীর্ষে ফেরানো থেকে অবসর? এটা কখনোই হবেনা, মালিক সাহেব!”
রমিজ আরো বলেন, “অবসরের পর তোমার পরিকল্পনার কথা আমি বলতে পারি। ২০২২ সালে গিয়ে তোমার জন্য ধারাভাষ্য করাটা কঠিন হয়ে যাবে? তাই না? কারণ তখম তুমি আমার বয়সের কাছাকাছি হয়ে যাবে। “
