রীম রহিম »
করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ১৭ লাখ মানু্ষের উপর আক্রান্ত। মারা গেছে ৮৮ হাজারের উপর৷ ভারত জুড়েও এটি ছড়িয়ে পড়ছে ক্রমশ। ২১ দিনের লকডাউন দিয়ে দেয়া হয়েছে ভারত জুড়ে। এটি বাড়তেও পারে। ভারতে এখন অব্দি প্রায় ৫০০০ মানুষ আক্রান্ত আর ১৬৬ জন মারা গেছে।
করোনা মোকাবেলায় ভারত সরকার একটি রিলিফ ফান্ড গঠন করে। ফান্ডে যে যার মত অনুদান দিচ্ছেন। এবার এগিয়ে আসলেন আইপিএলের দল ও ১ বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ কোটি ভারতীয় রুপি অনুদান দেয়। যা বাংলাদেশি টাকায় ১৩ কোটি টাকা। সানরাইজার্স হায়দ্রাবাদ কতৃপক্ষ এই ব্যাপারটি টুইটারে নিশ্চিত করেন।
করোনা মোকাবেলায় এর আগে ভারতের ভিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিং , মোহাম্মদ শামি, রাহানে সহ অনেক বড় বড় ব্যাক্তিত্ব বড় অনুদান দিয়েছেন।
উল্লেখ্য, হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ২০১৬ সালে মুস্তাফিজুর রহমানের বড় ভূমিকা ছিলো হায়দ্রাবাদের আইপিএল জেতায়।
