বাংলাদেশ সফরে আসতে না পেরে দুঃখপ্রকাশ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর

সাকিব শাওন »

জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বর্তমানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জুনে বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এ কারণে দুঃখ প্রকাশ করেছেন দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য সব সিরিজের মত বাংলাদেশ- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজও স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সিএর পক্ষ থেকে রবার্টস বলেন,’‘এই সিরিজ বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে। অস্ট্রেলিয়ার এ প্রধান নির্বাহী আরো বলেন ‘দুই বোর্ডের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বের মানুষের স্বাস্থ্য সচেতনতা, এবং এ দূর অবস্থা কেটে গেলে দুই দলের উপযোগী সময় দেখে এই সিরিজ আবার আয়োজন করা যাবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে বলেন, ‘আমরা আশা করছি, শীঘ্রই এ অবস্থার উন্নতি হবে এবং ভবিষ্যতে একটা ভালো সময় ঠিক করে আবার এই বাতিল হওয়া সিরিজ আয়োজন করতে পারবো।’

করোনা ভাইরাসের কারণে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন। একইসাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »