কোন ম্যাচ না খেলেই বিশ্বজয়ী!

কে এম আবু হুরায়রা »

এ পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ১২টি । সে ১২টি আসরের ৫বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২বার করে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত এবং ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড। এই ৬টি দলের ১২টি ট্রফিতে অনেক ক্রিকেটারের নামই লেখা আছে। তবে অবিশ্বাস্য হলেও সত্যি ১৯৮৩ বিশ্বকাপে ইন্ডিয়া দলের এমন একজন ক্রিকেটারের নাম ছিলো যে কখনও আন্তর্জাতিক জার্সি গায়ে মাঠেই নামেননি!

সুনীল ভালসন, ভারতীয় সাবেক ক্রিকেটার। কখনও ভারতীয় জার্সি গায়ের সুযোগ হয়নি৷ ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকায় তার নাম কখনও না আসলেও বিশ্বকাপ জয়ীর তালিকাতে রাখতে হবে তার নাম।

১৯৮৩ বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে ২১২টি উইকেট নিয়ে বেশ সারা ফেলেছিল ক্রিকেট দুনিয়ায়৷ সে সুবাদে কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেই টিকিট কেটেছিলেন বিশ্বকাপের। হতে পারতেন ভারতের তুরুপের তাস। বোলিংয়ে ক্ষুরধার মস্তিষ্কের সাথে ব্যাটিংয়েও পারদর্শী ছিলেন এই বোলিং অলরাউন্ডার। তবে সেবার ভারতীয় পেসার রজার বিনি, বলবিন্দর সান্ধু, মদন লালদের মত পেসারদের পেছনে ফেলে একাদশে সুযোগ হয়নি এই ক্রিকেটারের। আন্তর্জাতিক ক্যাপ মাথায় না উঠেই সেবার বিশ্বকাপ জয়ী খেতাব পেয়েছিলেন সুনীল ভালসন। আরও অবাক করা বিষয় হলো বিশ্বকাপের পরের ৪ বছরেও আন্তর্জাতিক অভিষেক হয়নি তার৷ অভিমানে ১৯৮৭ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় জানান এই ক্রিকেটার।

সুনীল ভালসনই একমাত্র ক্রিকেটার যিনি কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেও বিশ্বকাপ জয়ী হিসেবে ভারতীয় ক্রিকেটের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে তার নাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »