মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন পেল লাখ টাকার ওষুধপাতি

সাকিব শাওন »

করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় ও গরিবদের পাশে থেকে সবসময় সহায়তা করে যাচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সাথে করে অসহায় রোগীদের ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। আর তারই প্রেক্ষিতে এবার অসহায় ও রোগীদের চিকিৎসার জন্য নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে ১ লাখ টাকার ওষুধপাতি প্রদান করেছে নড়াইল জেলার কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

গত বুধবার করোনা ভাইরাস মোকাবেলা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে আলোচনায় বসেন নড়াইলের সকল পল্লি চিকিৎসকরা। এ সময় নড়াইল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির এর পক্ষ থেকে মাশরাফির ফাউন্ডেশনের মেডিকেল টিমকে প্রদান করা হয় ১ লাখ টাকার ঔষধ। নড়াইল সদর উপজেলার আশেপাশে এবং লোহাগড়া উপজেলার সকল গ্রামে পল্লী চিকিৎসকদের সমন্বয়ে ৫ জন করে এক-একটি টিম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তারা অসহায় রোগীদের সেবা দিতে সহায়তা করবেন।

এর আগে মাশরাফি তার ফাউন্ডেশনের মাধ্যমে রোগীদের বাড়ি বাড়ি চিকিৎসক পাঠিয়ে চিকিৎসা সেবা দিতে নিশ্চিত করেছেন। এছাড়া নিজ এলাকায় ডাক্তারদের জন্য ৫০০ টি পিপিই প্রদান করেছেন, সাথে ১২০০ হত-দরিদ্র পরিবারকে নিত্য-প্রয়োজনীয় খাদ্য দ্রব্য দিয়ে সহয়তা করেছেন। করোনা ভাইরাস চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে একটি এ্যাম্বুলেন্সও প্রদান করেছেন মাশরাফি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »