ডু প্লেসিসের ঘরেও আসছে নতুন সদস্য!

কে এম আবু হুরায়রা »

করোনার কারণে বর্তমানে বন্ধ ক্রীড়াঙ্গন। স্থবির ক্রিকেট পাড়া। তবে ক্রিকেটাররা বসে নেই। নিজেদের অনুশীলন সারছেন ঘরে বসেই। সময় দিচ্ছেন পরিবারকে। অনেক ক্রিকেটার আবার এগিয়ে এসেছেন আর্ত মানবতার সেবায়।

তবে গত কিছুদিনে বেশ কিছু ক্রিকেটারই দিচ্ছেন ঘরে নতুন সদস্য আসার আগমনী বার্তা। গত ৭ তারিখ দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। একই দিনে সন্তান ভূমিষ্ট হয় বাংলাদেশ দলের টি২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঘরেও। দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হয়েছেন রিয়াদ।

এবার নিজের বাবা হওয়ার সুসংবাদ দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। নিজের ভেরিফাইড টুইটার এবং ইনস্টাগ্রাম একাউন্টে বিষয়টি নিশ্চিত করেন ফাফ ডু প্লেসিস নিজেই। ডু প্লেসিস লেখেন, ‘আমার জীবনের সবথেকে ভালো কিছু। পরিবার আর তোমার জন্য অপেক্ষা করতে পারছেনা।’

উল্লেখ্য, এবারই প্রথম নয়। এর আগেও ২০১৭ সালে প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছিলেন ফাফ ডু প্লেসিস। এবার দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »