অনুদান দিয়ে এবার অনুদান পাচ্ছেন শফিউল-বিপ্লব!

মারুফ ইসলাম ইফতি »

সারাবিশ্ব ব্যাপী মহামারি আকার ধারন করা করোনাভাইরাস ইতিমধ্যে হানা দিয়েছে বাংলাদেশেও।করোনার বিষাক্ত ছোবলে ইতিমধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছে ২১ জন এবং এই মুহুর্তে আক্রান্ত ৩৩০ জন।
করোনা মোকাবেলায় কিছুদিন আগে আর্থিক অনুদান দিয়েছিল ২৭ জন ক্রিকেটার।অনুদান দেওয়ার ওই তালিকায় চুক্তির বাইরে থাকা শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবও অংশিদার হয়েছিলেন।শফিউল ইসলাম দিয়েছিলেন ১ লাখ ৫০ হাজার টাকা এবং আমিনুল ইসলাম বিপ্লব দিয়েছেন ৫০ হাজার টাকা।

এবার উল্টো বিসিবির কাছ থেকে অনুদান পেয়েছেন শফিউল-বিপ্লবরা।প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান আসরের ৯৬ ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে বৃহস্পতিবার ৩০ হাজার টাকা করে অনুদান।

২০১৭ সাল থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে আছেন শফিউল।কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এই পেসার।অপরদিকে নতুন মুখ আমিনুল ইসলাম বিপ্লব জাতীয় দলের হয়ে খেলছেন টি-টুয়েন্টি ফরম্যাটে।এখন পর্যন্ত ৭ টি-টুয়েন্টি তে ১০ উইকেট নিজের ঝুলিতে নিতে সক্ষম হয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »