গাজী নাসিফুল হাসান »
আজ পবিত্র শবে বরাত। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এটি এক পবিত্র দিন। আজকের এই দিনকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে। এই রাত মসুলমানদের জন্য ক্ষমা ও গুণাহ মাফের মাধ্যম। এই রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসলিমরা সারা রাত নফল নামাজ পড়ে থাকে। পবিত্র এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
বর্তমানে নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে বাইরে রয়েছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে করোনা ভাইরাসের কারণে বর্তমানে সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। প্রতিদিন বাড়ছে এর আক্রান্তের সংখ্যা। আর সাকিব আল হাসান তার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া বার্তার মাধ্যমে সকলকে জানিয়েছেন যেন সকলে আজ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
সাকিব আল হাসান তার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া বার্তায় যা বললেন:
” শবে বরাতের পবিত্র রাতটির ফজিলত হচ্ছে মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা। পবিত্র এই রাতে তাই আমরা পরম করুণাময়ের কাছে ক্ষমা প্রার্থনা করি যেনো তিনি আমাদেরকে সকল ধরনের ভুল ভ্রান্তি থেকে বিরত থাকার সুযোগ করে দেন।”
বর্তমানে সাকিব আল হাসান স্বপরিবারে রয়েছেন যুক্তরাষ্ট্রে।
