সাহায্যর জন্য ভারত-পাকিস্তান সিরিজ চান শোয়েব আক্তার!

রীম রহিম »

করোনাভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। পৃথিবীর প্রায় সব দেশে এখন করোনা ছড়িয়ে পড়েছে। অনেক দেশ এখন লকডাউন৷ এখন পর্যন্ত প্রায় ১৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত। মারা গেছে প্রায় ৮০ হাজারের উপর মানুষ। এই করোনার কারণে থেমে আছে সব ক্রিকেট খেলা। এরই মধ্যে ভারত পাকিস্তান সিরিজ হোক, চান পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তার। তার এই প্রস্তাবের পেছনে একটি মহৎ উদ্দেশ্যও আছে।

রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান সিরিজ হয়না অনেকদিন। এখন একটি ৩ ম্যাচের সিরিজ আয়োজন করে যা অর্থ উঠবে তা করোনার জন্য দিয়ে দেয়া হবে। এক কথায় করোনার তহবিলের জন্যই এই সিরিজের প্রস্তাব পাকিস্তানের এই কিংবদন্তির।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আমি ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিচ্ছি। এখনে ফলাফল যা হোক না কেন ভারত পাকিস্তান উভয় দলের কেউ হতাশ হবেন না। ভিরাট সেঞ্চুরি করলেও আমরা খুশি, বাবার সেঞ্চুরি করলেও আমরা খুশি। মাঠে যেটা হবে হোক, সিরিজ শেষে জিতবে দুই দলেই।’

করোনার কারণে এখন ঘর বন্দি সবাই। শোয়েব মনে করে এখন সিরিজটি হলে সবাই সেটি দেখবে আর এখান থেকে অনেক অর্থ আসবে যা করোনায় অনুদান দেয়া সম্ভব। তিনি বলেন, ‘করোনার কারণে এই ম্যাচ অনেকেই দেখবে। ফলে এটা থেকে অনেক অর্থ পাওয়া সম্ভব। যা অর্থ উঠবে তা ভারত আর পাকিস্তান সরকারের কাছে সমান ভাবে বন্টন করে দেয়া যাবে। যা করোনার তহবিলে চলে যাবে।’

‘তবে এ মুহুর্তে বলছিনা। যখন পরিস্থিতি ভালো হবে তখন দুবাইয়ের মত নিরপক্ষ কনো জায়গায় সিরিজটি আয়োজন করা যেতে পারে। স্পেশাল ফ্লাইটে তাদের আনা নেয়া করা যেতে পারে।’ সাথে যোগ করে তিনি।

শোয়েব আক্তার শুধু প্রস্তাব দিতে পারবেন। এখন দেখার বিষয় দুই বোর্ড তার প্রস্তাবে কি রকম সাড়া দেয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »