রীম রহিম »
ফিক্সিং, যেটাকে বলা হয় ক্রিকেটের কালো জগত। ফিক্সিং বলতে সাধারণত ২ ধরণে। একটি স্পট ফিক্সিং, আরেকটি ম্যাচ ফিক্সিং। ম্যাচ কিনবা স্পট ফিক্সিং করে কালো অর্থ করা যায় ভূরি ভূরি। এর এই ফিক্সিং গুলোর পেছনে বোর্ডের বড় ভূমিকা আছে বলে দাবি করছেন পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে এমনি মন্তব্য করেন।
লতিফ বলেন, “বোর্ড গুলো ম্যাচ পাতানো খেলোয়াড়দের সব সময় সমর্থন দিয়ে আসছে। মানছি তারা অভিযুক্ত কিন্তু তাদের পেছনে ক্রিকেট সংশ্লিষ্টদেরও দোষ আছে। শুধু ক্রিকেটারদের দোষী বললে হবেনা।”
আইসিসির আকসু বিভাগ নিয়ে লতিফ বলেন,’শুধু কিছু নির্দিষ্ট মানুষ থেকে খেলোয়াড়দের দূরে থাকতে বলে আকসু। কিন্তু ক্রিকেটাররা লীগ পর্যায়ে এমন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন যাদের মালিকই হয়তো ওই ব্যাক্তিগুলোর একজন। এটাই সবচেয়ে বড় সমস্যা।‘
লতিফ খেলোয়াড়দের উপর সব দোষ চাপানো পক্ষে না। তিনি বলেন, ‘ক্রিকেটাররা শুধুমাত্র চালের গুটি। তাদের বড় বড় বোর্ড কর্তারা ব্যাবহার করে থাকেন। বোর্ডের কর্তারা এখানে জড়িত। তা না হলে তারা খেলোয়াড়দের শাস্তি দিতো। তাদের মাঝে খেলোয়াড়েরা সব সময় সুরক্ষা পেয়ে আসছে।‘
লতিফ সাথে যোগ করেন, ‘বিশ্বে প্রতি দেশে এমন হয়।নিজেরা নিজেদের লীগ খুলে যা করার তা করে নেয়। যাতে আন্তর্জাতিক ম্যাচে কেউ কিছু না করে।‘
উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাবেদ মিয়াঁদাদ শাস্তি হিসেবে ফিক্সারদের ফাঁসির মত শাস্তির কথা বলেন।
