বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ স্থগিত ঘোষণা

মোহাম্মদ সোহেল »

দুই বোর্ডের সম্মতিতে জুনে হতে যাওয়া বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। বর্তমান ভয়াবহ পরিস্থিতির উপর বিবেচনা করে সিরিজতি স্থগিত করা হয়েছে।

আগামী জুন মাসের ১৯ তারিখ থেকে শুরু  হওয়ার কথা ছিল টেস্ট সিরিজটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর করার কথা। তবে পৃথিবীর এই সঙ্কটময় মুহূর্থে সমগ্র বিশ্ববাসী মিলে আগে নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার জন্য লড়ছে।

এইদিকে আইসিসি জুন পর্যন্ত সব ধরণের ক্রিকেট স্থগিত করেছে। এরই পরিপেক্ষিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সম্মতিক্রমে এই সিরিজটিও স্থগিত হয়েছে।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এই সিরিজ মাঠে গড়ানোর তারিখ পুণরায় ঘোষণা করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »