কে এম আবু হুরায়রা »
করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে বাংলাদেশে। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন ভাবে করোনা রোগী সনাক্ত হয়েছে ১১২জন। যেখানে গতকালকে নতুন আক্রান্ত ছিলো মাত্র ৫৪ জন। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুনেরও বেশী। সর্বমোট বাংলাদেশে করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে ৩৩০জন। গত ২৪ ঘন্টায় ১জন সহ মোট মৃত্যুর সংখ্যা ২১জন। এ ভাইরাসকে প্রতিহত করতে ঘরে থাকার বিকল্প নেই বলে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন উহানের ডাক্তাররা।
এদিকে এক ভিডিও বার্তায় তরুণদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক তামিম ইকবাল। বাড়ির বাইরে গেলে শুধু সে নিজেই নয় পুরো পরিবার তথা পুরো দেশ ঝুঁকির মাঝে পরবে বলে মনে করেন তিনি৷ সবাইকে ঘরে থেকেই করোনা মোকাবেলা করতে হবে বলে আজ (৯’ই এপ্রিল) এক ভিডিও বার্তায় জানান তামিম ইকবাল৷
তামিম ইকবাল বলেন,” ইয়ং স্টারদের জন্য আমার (তামিম ইকবালের) একটি মেসেজ। বাড়ির বাইরে গেলে শুধু আপনি নিজেকে ঝুঁকিতে ফেলছেননা। বাড়ির বয়স্ক বা অসুস্থদেরও ঝুঁকিতে ফেলছেন৷ এটা অনুভব করুন, পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন এবং বাড়িতে থাকুন। শহরে থাকুন বা গ্রামে, আপনি বাড়িতে থাকুন।”
এ সময় তামিম যদি বলেন বয়স্ক ব্যাক্তিরা একটু বেশী ঝুঁকিতে থাকলেও তরুণরাও এর বাইরে নয়। বাইরে বের হয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলতে নিষেধ করেছেন এই ওপেনার। তামিম ইকবালের ভাষায়,’যদিও বয়স্কদের জন্য ভাইরাসটি বেশী ক্ষতিকর কিন্তু তরুণরাও ঝুঁকিপূর্ন। এই ভাইরাস আপনাকে নিয়ে যেতে পারে মৃত্যুর দিকে। ভাইরাসের বিপক্ষে দেশের লড়াইয়ে চ্যাম্পিয়ন হিসেবে কাজ করুন। যদিও আমরা সামাজিক দূরত্ব পালন করছি। (এভাবে) দূরে থেকেই নানান ভাবে বন্ধু এবং আত্মীয়দের সাথে যুক্ত থাকুন।‘
এ সময় তামিম ইকবাল ইন্টারনেট থেকে সঠিক তথ্যগুলো জেনে পরিবার এবং অন্যদের জানানোর তাগিদ দিয়েছেন। তামিম ইকবাল বলেন, ‘ফোন, ইন্টারনেট এবং বিভিন্ন মিডিয়া থেকে সঠিক তথ্যগুলো নিতে থাকুন। পরিবার এবং আশেপাশের মানুষদের ভাইরাসের ব্যাপারে সঠিক তথ্য দিন যতটা আপনার সম্ভব।’
