কে এম আবু হুরায়রা »
করোনা সংক্রমনে বাংলাদেশ এখন বেশ সংকটময় মুহূর্তে আছে। প্রধানমন্ত্রী বর্তমান মাস অর্থাৎ এপ্রিল মাসকে ঝুঁকিপূর্ন ঘোষণা করেছেন। এবং দেশে খাদ্য সংকটও পরতে পারে বলে জানিয়েছেন তিনি। সবাইকে এ বিষয়ে প্রস্তুত থাকতেও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে দেশে অঘোষিত লক ডাউন মানছেননা অনেকেই। কেউ কেউ পেটের দায়ে নামছেন কর্মের খোঁজে। করোনার মৃত্যুভয় যেনো মলিন হয়ে যায় এই ক্ষুধার সামনে। আবার অনেক দাতব্য সংস্থান গরীব-অসহায় মানুষদের পাশে দাঁড়ালেও সেখানেও মানা হচ্ছেনা দূরত্ব। দূরত্ব বজায় না রেখেই ঝুঁকিপূর্ন ভাবেই দান সংগ্রহ করছেন দুঃস্থ মানুষ।
এ থেকে পরিত্রাণের উপায় বাতলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসাইন। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দেওয়ার আহ্বান করেন এই পেসার। রুবেল হোসাইন বলেন,” সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মূহুর্তে। সবাইকে এগিয়ে আসতে হবে। এ দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন তাহলে আজ সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?”
এর আগে গত ২৫’শে মার্চ রুবেল হোসাইন তার নিজ এলাকায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী দান করেছিলেন। এবং ক্রিকেটার সহ বিসিবি সকলেই এগিয়ে আসছেন করোনা মোকাবেলায়।
উল্লেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত ২১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এবং ২০ জন মানুষ মৃত্যু বরণ করেন।
