সুরক্ষা কিটের ব্যাবস্থা করে দিলেন সৌরভ গাঙ্গুলি

রীম রহিম »

 করোনা ইতিমধ্যে ভারতে ছড়িয়ে পড়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে ভারত সরকার দিয়েছে ২১ দিনের লকডাউন। করোনা বিপক্ষে লড়াইয়ে নিজেকে একদম উজাড় করে দিয়েছেন কলকাতার প্রিন্স সৌরভ গাঙ্গুলি। বিভিন্ন সময় তিনি আর্থিক ভাবে সাহায্য করছেন। সাহায্য করছেন সামাজিক ভাবেও। এবার তিনি এগিয়ে আসলেন স্বাস্থ্যকর্মীদের পাশে৷ তিনি তাদের ব্যাবস্থা করে দিচ্ছেন সুরক্ষা কিট।

কলকাতার অনেক হাসপাতালেই করোনার সাথে লড়াইয়ের কোনো সরঞ্জাম এই ছিলোনা। নেই কোনো টেস্টিং কিট। নিজেদের প্রতিরোধ করারও কোনো ব্যাবস্থা ছিলো না। তাই সৌরভ এসব হাসপাতালে সরঞ্জাম দিয়েছেন।

বিশ্বের অনেক উন্নত দেশেই এমন সরঞ্জামের কমতি আছে। ফলে অনেক বড় বড় উন্নত দেশেও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। নেই স্বাস্থ্যকর্মীদের নিজেরদের সুরক্ষার পর্যাপ্ত ব্যাবস্থা। তাই তারাও আক্রান্ত হওয়ার আতংক নিয়ে কাজ করছেন।

করোনা মোকাবেলায় ভারতের অনেক ক্রিকেটার এগিয়ে আসলেন। গাঙ্গুলি আগেও ব্যাক্তিগতভাবে অনেক সহায়তা করেছেন। সাথে বোর্ড থেকে দিয়েছেন ৫১ কোটি টাকা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »