মোহাম্মদ সোহেল »
শিশুদের ক্রিকেট খেলার দন্দ্বে অভিভাবকরা জড়িয়ে নিহত হয়েছেন বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামে।
চিতলমারী থানার ওসি শরিফুল হকের মাধ্যমে জানা যায়, ‘গত বুধবার ঐ এলাকার গুটিকয়েক শিশু ক্রিকেট খেলায় বিবাদে জড়িয়ে পড়ে। এই বিবাদের জেরে রাত ৮ টার দিকে অভিভাবকদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি এক পর্যায়ে এক অভিভাবক লোহার রড দিয়ে বিপুল শেখকে আঘাত করে।স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।‘
এ নিয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি শরিফুল হক জানান, ‘ খুনি ধরার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে হস্তান্তর করা হয়েছে।
