বার্গারের জন্য খুন করতে রাজি!

নিউজ ডেস্ক »

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে গৃহবন্দী বিশ্ববাসী। অচল বিশ্ব ক্রীড়াঙ্গন। ক্রিকেটাররা আছেন হোম কোয়ারেন্টাইনে। আবার কবে বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে জানা নেই কারো। আর এমন অবস্থায় ঘরে বন্দী হয়ে থাকতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন কিউই অলরাউন্ডার জেমস নিশাম।

যে করেই হোক, বাইরের আলো বাতাসের জন্য পুরোদমে আকুল হয়ে পড়েছেন তিনি। নিজের পছন্দের খাবার খেতে না পাওয়ার কষ্টে মন কাঁদছে নিশামের।

বার্গারের জন্য মন ছটফট করছে এই অলরাউন্ডারের। নিশাম নিজেই জানিয়েছেন একটি বার্গারের জন্য এখন যেকোন কিছু করে বসতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটাই জানিয়েছেন জেমস। যদিওবা টুইটারে সবসময়ই মজা করে পোস্ট করেন তিনি।

নিশাম তাঁর টুইটে লিখেছেন, ‘বর্তমানে এমনটা একটা সময় চলছে, যখন আপনি বুঝতে পারেন জীবনে কোন জিনিসটা সবচেয়ে সত্যিকারের মূল্যবান। এটা আসলেই সবকিছুকে ভাবার দৃষ্টিভঙ্গিকে বদলে দিচ্ছে। ধরুণ আমার কথা! আমি এখন একটা ফ্রাইড চিকেন বার্গারের জন্য খুনও করতে পারব।’

তবে হোম কোয়ারেন্টাইনে একদমই অলস সময় কাটাচ্ছেন না নিশাম। ঘরেই নিয়েই এসেছেন জীমের মেশিন। আর এখানেই দুই বেলা করছেন ফিটনেস অনুশীলন। এছাড়া নিজের পোষা কুকুরের সঙ্গে যেমন সময় কাটাচ্ছেন তেমনি প্লে-স্টেশনে গেমও খেলছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »