কে এম আবু হুরায়রা »
মানুষের জন্মদিন আসে বছরে মোটে একবার। আর কোন প্লেয়ার সারা জীবনে হ্যাট্রিকের স্বাদ গ্রহণ করতে পারেন দু-একবার। অনেক গ্রেটরাতো এই হ্যাট্ট্রিকের স্বাদটিও পাননা। তবে যদি জন্মদিন আর হ্যাট্রিক একই দিনে আসে তবেতো সোনায় সোহাগা। নিজের জন্মদিনে নিজেকে দেওয়া এর থেকে বড় উপহার কিছু হতেই পারেনা। এমনই কিছু ঘটেছিলো ক্রিকেটে ২০১০ সালে ব্রিসবেনে।
অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল ২০১০ সালের ২৫’শে নভেম্বর নিজের জন্মদিনে হ্যাট্রিক করেন। সিডলই একমাত্র ক্রিকেটার যে নিজের জন্মদিনে হ্যাট্রিক করেন। আর এই হ্যাট্রিকটি ব্রিসবেনের মাঠও মনে রাখবে সব সময়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান এই পেসার ৬৭টি টেস্ট, ২০টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। তার উইকেট সংখ্যা যথাক্রমে ২২১,১৭ এবং ৩টি। পিটার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং সর্বশেষ ওডিআই খেলেছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে।
