আইপিএলের উপর নির্ভর করছে কোহলিদের বেতন!

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে বিশ্বের সকল দেশেই খেলাধুলা সব বন্ধ রয়েছে। আর এ কারণে আর্থিক ক্ষতির কবলে পড়েছে বিশ্বের সকল ক্রিকেট বোর্ড। বর্তমানে এবার করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়ার মুখে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর এই সাড়া জাগানো জনপ্রিয় আসরের উপর নির্ভর করছে ভারতীয় ক্রিকেটারদের বেতন কর্তন করে রাখা হবে কি না সেটার।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের টাকার একটা বড় অংশ আসে আইপিএল টূর্ণামেন্ট থেকে। আর এ কারণে আইপিএল থেকে যদি এবার অর্থ না আসে তাহলে বিসিসিআইয়ের টাকা উপার্জনে ভাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এমনকি বর্তমানে আন্তর্জাতিক সিরিজগুলোও বন্ধ হয়ে যাওয়াই আয়ের পরিমাণ কমেছে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম মুম্বাই মিরর এক বিবৃতিতে জানিয়েছে, আইপিএল বাতিল হলে কোহলি-রোহিতদের বেতনও কেটে রাখতে পারে ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, ‘অবশ্যই যদি বোর্ড আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে তাহলে কর্মীদের বেতন-কাঠামোতেও এর প্রভাব পড়বে।’

করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। এ কারণে মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন। একইসাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিও বার্তার মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »