মোহাম্মদ সোহেল »
পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক পৃথিবীর এই সঙ্কটময় মুহূর্থে সবাইকে নিরাপদ থাকার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে তিনি অনুরোধ করেছেন যার যার প্রিয় মানুষটির সাথে ঘরে থাকতে এবং তার ভিডিও ক্লিপগুলো উপভোগ করতে।
সাকলাইন মুশতাক, ডাকনাম সাকি, যার হাতের জাদুতে বিশ্ব প্রথম দেখেছিল ‘দোসরা’। একটা সময় তিনি ছিলেন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০০, ২০০ ও ২৫০ উইকেট শিকারী। ২০১৯ বিশ্বকাপ বিজয়ী ইংল্যান্ড দলেও আছেন স্পিন বোলিং কোচের ভুমিকায়।
সাকলাইন করোনার ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে নিজেকে ভিন্ন সাজে সাজিয়ে একটি ভিডিও ক্লিপ তার টুইটার একাউন্টে প্রকাশ করেন। ভিডিওটিতে দেখা যায় তিনি তার ভালবাসার মানুষটির সাথে খুব ভাল সময় কাটাচ্ছেন।
সেই সাথে সাকলাইন বলেন, ‘আমরা সবাই কোয়ারেন্টিনে আছি। নিরাপদে থাকুন, ঘরে থাকুন, আর এই সময়টা ভালবাসার মানুষের সাথে উপভোগ করুন। আপনাদেরকে ভালবাসি।’
