কারা আছেন এখন মিরপুরে?

কে এম আবু হুরায়রা »

করোনার কারনে থমথমে দেশ। ক্রমেই বেড়ে চলছে সংক্রমণ সংখ্যা। লক ডাউন ঘোষণা করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। আপাতত স্থগিত আছে সকল ধরনের ক্রীড়া। তাই বন্ধ আছে হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামটিও।

ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) স্থগিত হওয়ার শুরুর দিকে কয়েকজন ক্রিকেটার, সাংবাদিক বা কর্মকর্তাদের দেখা গেলেও বর্তমানে শেরে বাংলা স্টেডিয়ামে রয়েছে পিনপতন নীরবতা। কথাও কোন শোরগোল নেই। কারও পায়ের আওয়াজও শোনা যাচ্ছেনা। তবে এতো বড় মাঠতো আর ফেলে রাখা যায়না। তাই এটি দেখাশোনা করার জন্য সেখানে এখনও আছেন ৪০ জন কর্মী। ২৫ জন নিরাপত্তা কর্মীর সঙ্গে ১৫ জন মাঠ কর্মীও থাকেন স্টেডিয়ামে।

খেলা না থাকায় তেমন কোন কাজ অবশ্য নেই মাঠ কর্মীদের। শুধু ঘাসকে বাঁচিয়ে রাখতেই সকালে নিয়ম করে পানি দেওয়াই মূল লক্ষ। পিচ কিউরেটরও আটকা পরেছেন ঢাকায়। তাই তিনিও নির্দেশনা দিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক মাঠ কর্মী একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘আমরা (মাঠ কর্মী) ১৫ জন আছি। মেস চলে না তো, যার যার ব্যক্তিগত টাকা দিয়ে বাজার করে নিজেরাই রান্না করি। এখন তেমন খুব একটা কাজ করি না। সকালে মাঠে একটু পানি দেই। তারপর আর কাজ নাই। মাঠে পানি না দিলে তো ঘাস মরে যাবে।’

বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান আব্দুল বাতেন জানান, শুধু মিরপুরেই নন। চট্টগ্রাম ও সিলেটেও ৫-৬ জন মাঠ কর্মী আছেন। তারা মাঠের দেখাশোনা করছেন। ভারতীয় কিউরেটররাও আছেন এ দেশেই। তাই তাদের নির্দেশনাতেই কাজ চলছে বর্তমানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »