কে এম আবু হুরায়রা »
বর্তমান পৃথিবী জুড়ে টি২০ ক্রিকেটের রমরমা। সব কিছু ঠিক থাকলে এ বছর হতে পারতো এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যেকার টি২০ ক্রিকেট ম্যাচ। তবে সবাই ভুলেই গেছে ঠিক ২০ বছর আগে ২০০০ সালের ৮’ই এপ্রিল আইসিসি ক্রিকেট সপ্তাহ উপলক্ষে আয়োজিত হয়েছিলো হয়েছিলো এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ। যে ম্যাচে টি২০ থেকেও বড় থ্রিলার উপভোগ করেছিলো ঢাকাবাসী।
সে ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসেছিলো চাঁদের হাট। টিকিট সংগ্রহ করতে হাহাকার দেখেছিলো বিশ্ব। এদেশের মানুষের ক্রীড়াপ্রেম সেদিন হয়েছিলো শিরোনাম। সেদিন ঢাকায় পা রেখেছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরাম, মার্ক ওয়াহ, মুরালিধরন, জ্যাক কেলিস, মাইকেল বেভানদের মত বিশ্বখ্যাত তারকরা। এশিয়া একাদশের ৩২০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চরম লড়াইয়ে ১ রানে জিতে যায় এশিয়া একাদশ। সে ম্যাচের শেষ বলে ৬ রানের সমীকরণ মেলাতে ৪ রানের বেশী নিতে পারেনি বিশ্ব একাদশ। ১৩২ বলে ১৮৫ রানের অনবদ্য ইনিংস খেলে পরাজিত দলের হয়েও ট্র্যাজিক হিরো হিসেবে ম্যান অব দি ম্যাচ হয়েছিলো মাইকেল বেভান।

তৎকালীন বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। সবাই যখন করোনার আক্রান্তে বুদ তখন সেই স্মৃতিই চারণ করলেন বিসিবির এই সাবেক সভাপতি। নিজের টুইটার একাউন্টে ঐ দিনের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন,” ২০ বছর আগে আজকের দিনে এশিয়া বনাম বিশ্ব একাদশের মধ্যেকার ৫০ ওভারের দিবা-রাত্রি ম্যাচ আইসিসি ক্রিকেট সপ্তাহ উপলক্ষে আয়োজিত হয়েছিলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কি থ্রিলার ছিলো সেটি! ১রানে জিতেছিল এশিয়া একাদশ। মাইকেল বেভান করেছিলো দুর্দান্ত ১৮৫ রান। ছবিতে জাগমোহন ডালমিয়া, এহসান মনি এবং এসএএমএস কিবরিয়াও আছেন”
