৭০ টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিলেন বিশ্বকাপ জয়ী শরিফুল ইসলাম

রাকিব হাসান খান »

কোভিড-১৯ এর ভয়াল থাবায় বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের সংখ্যা ২১৪ জনে ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন ২০ জন। এছাড়াও করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও অনেকেই। এমতাবস্থায় দেশে লকডাউনের অবস্থা বিরাজ করছে। নির্দিষ্ট কিছু সংখ্যক দোকানপাট ও গাড়িঘোড়া ছাড়া বাকি সব রাখা হয়েছে বন্ধ। মানুষের বাড়ি থেকে বের হওয়ার প্রতিও অনুৎসাহিত করা হচ্ছে এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের আবার ঘরে ফিরিয়ে দিচ্ছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাই এককভাবে অসহায় মানুষদের পারে দাঁড়ালেন জাতীয় দলের ক্রিকেটার অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ী শরিফুল ইসলাম।

দেশের এই অবস্থায় দিনমজুরেরা পড়েছেন সবচেয়ে বড় কষ্টে।
দিন এনে দিন খাওয়া এই মানুষগুলোকে এখন অনাহারে দিনযাপন করতে হচ্ছে।
তাইতো মানবিক তাগিদে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন বিত্তবানেরা।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও নিজ দায়িত্ব এাণ দিয়ে যাচ্ছে অসহায় মানুষদেরকে।
তামিম-লিটনদের মতো দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবানসহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অসহায় মানুষদের মাঝে বিতরণ করছেন তাদের জীবনযাত্রায় স্বাভাবিকতা ধরে রাখে।

এছাড়া বিজয়,লিটন দাস, মোসাদ্দেক হোসেনরা,সাব্বির রহমান,অলক কাপালি ,রুবেল হোসেন দেশ সেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক ও ক্রিকেট প্রেমি জসিম উদ্দিনও ব্যক্তিগতভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
নারী ক্রিকেটারদের মধ্যে জাহানারা, সালমাও এগিয়ে এসেছেন।
ম্যাশরাফি ১২০০ অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে।
সাকিব আল হাসান তার ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করছেন।
জাতীয় দল ও প্রথম শ্রেণির বেতনভুক্ত ক্রিকেটাররা নিজ নিজ বেতনের অর্ধেক করোনা মোকাবেলায় ব্যয় করার জন্য প্রদান করছেন।
তাছাড়াও সাবেক ক্রিকেটাররাও নিজস্ব তহবিল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
৭০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম।

 

 

 

 

দেশের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
বাংলাদেশেও বাড়তেছে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা। দেশের মানুষের রাস্তায় বের হওয়া নিষেধ। গরিব ও খেটে খাওয়া মানুষের ও কাজ করা বন্ধ। দেশের এই পরিস্থিতিতে গরিব অসহায় মানুষেরা পড়েছে চিন্তায়।
এমন পরিস্থিতি দেশের গরিব ও অসহায় পরিবারের পাশে থাকার চেষ্টা করতেছেন ক্রিকেটার থেকে শুরু করে দেশের সবাই।

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা অনেকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেমনি জুনিয়র ক্রিকেটাররাও থেমে নেই জুনিয়র ক্রিকেটাররাও এগিয়ে আসলেন।
নিজ এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পেসার শরিফুল ইসলাম।
আজ দুপুরে তার নিজ এলাকার ৭০ টি গরিব অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

শরিফুল ইসলাম বলেন, গরিব অসহায়দের পাশে একটু দাঁড়াতে পেরে অনেক ভালো লাগতেছে। আমাদের সবার উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। এটা কোনো লোক দেখানো কাজ নয়।।আমাকে দেখে আরও কয়েকজন যাতে উৎসাহিত হয় অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেটা আশা করি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »