উইজডেন বর্ষসেরা ছবির তালিকায় চট্টগ্রাম

মোহাম্মদ সোহেল »

 

ক্রিকেট পাগল জাতি হিসেবে বাংলাদেশিরা বিশ্বে সুপরিচিত। মাঠে যেমন ক্রিকেটাররা নানা পুরস্কার জিতেন, তেমনিভাবে দেশের আপামর জনতাও পিছিয়ে নেই। এবারের ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের নির্বাচিত সেরা ১১ টি ক্রিকেট সংক্রান্ত ছবির মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের চট্টগ্রামের একটি দৃশ্য।

ছবিটি বাংলাদেশ জাতীয় দলের খেলার কোন দৃশ্য নয়। ছবিটি ক্যামেরাবন্দী হয়েছে চট্টগ্রামের ফিশারী ঘাট থেকে। ছবিটি দেখা যাচ্ছে , দুই পাশে অসংখ্য মাছ ধরার জাল রোদে শুকাতে দেওয়া হয়েছে। এরই মাঝে সামান্য ফাকা জায়গা পেয়ে ৩ কিশোর জমিয়েছে তাদের ক্রিকেট ম্যাচ। ডেইলি স্টারের চিত্রগ্রাহক রাজিব রায়হান ছবি ক্যামেরাবন্দী করেন।

১১টি ছবির মধ্য থেকে ১টি ছবি বিজয়ী হলেও বাকি ছবিগুলোকে বছরের সেরা ছবি হিসেবে সম্মান দেওয়া হয়। চট্টগ্রামের ছবিটি সেরা বিজয়ী না হলেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাছাড়া উইজডেনের তালিকায় আজীবনের মত জায়গা করে নিয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »