রীম রহিম »
উইজডেন ‘অ্যালামনাক’কে বলা হয় ক্রিকেটের বাইবেল। তারা প্রতি বছর সেরা ৫ জন খেলোয়াড়কে পুরষ্কার দেয়। বিগত মৌসুমের ফলাফল অনুযায়ী তারা এই পুরষ্কার দিয়ে থাকে৷ এবার তারা ২০২০ সালের খেলোয়াড়দের নাম প্রকাশ করে যেখানে ৫ জনের মাঝে ৩ জনই অস্ট্রেলিয়ান।
বিজয়ী পাঁচজন হলেন ইংল্যান্ডের জফরা আর্চার, দক্ষিন আফ্রিকার সিমন হার্মার আর অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মারনাস লেবুশানে ও এলিস পেরি।
বিশ্বকাপ ও এশেজের অসাধারণ পারফরম্যান্সের কারণে এই পুরষ্কার পেয়েছেন পেট কামিন্স। এইদিকে লাবুশানে টেষ্টে হোম সিরিজে অনবদ্য ব্যাটিং করে যা থাকে এই পুরষ্কার পেতে সাহায্য করে। এলিসা পেরি বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে ছিটকে পড়লেও সারা বছর নিয়মিত ভালো খেলার কারণে পান এই পুরস্কার। তিনিই এক মাত্র নারী ক্রিকেটার এবছর যে এই পুরষ্কার পেয়েছেন। এদিকে হার্মার কে এসেক্সের হয়ে ভালো করায় এই পুরষ্কার দেয়া হয়। আর্চার কে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ভালো করায় এই পুরষ্কার দেয়া হয়।
উল্ল্যেখ্য গত বছর এশিয়া থেকে ভিরাট কোহলি এই পুরষ্কার পান।
