সাকিব শাওন »
ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন অ্যালমানাক’র ২০২০ সালের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
ইংল্যান্ডের হয়ে শেষবার এই কৃতিত্ব জিতেছিলেন সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। সেটাও ১৫ বছর আগে, ২০০৫ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ফ্লিনটফ।
গত কয়েক বছর ধরে দেখা গেছে একাই এই কৃতিত্ব নিজের করে নিচ্ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২০১৭, ২০১৮ এবং ২০১৯- টানা তিন বছর শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু এবার এই পুরস্কার নিজের করে নিলেন স্টোকস। মূলত ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা পালন করেন স্টোকস। পুরো টূর্ণামেন্ট জুড়ে খেলেছেন অসাধারণ। এমনকি ফাইনালে তাঁর ব্যাটের উপর ভর করে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এছাড়া ২০১৯ সালে এ্যাশেজেও নিজের সামর্থের প্রমাণ দিয়েছেন স্টোকস। তাইতো তার সাফল্যের ফল হিসেবে এবা এতো বড় পুরস্কার ও জিতলেন তিনি।
করোনা ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।
খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।
