নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন-টিম সাউদি

সাকিব শাওন »

কেন উইলিয়ামসন,রস টেলর, কিংবা ট্রেন্ট বোল্ট নন, ২০১৯-২০ মৌসুমে নিউজিল্যান্ডের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার টিম সাউদি। অপরদিকে নারীদের মধ্যে বর্ষসেরা হয়েছেন সোফি ডিভাইন। বর্ষসেরা হিসেবে এই দুই ক্রিকেটারকে বেছে নিয়েছে দেশটির ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টিম সাউদি। তিন ফরম্যাটেই সমান ফলাফলের  জন্য এই খেতাব নিজের করে নিয়েছেন ব্লাক ক্যাপস পেসার।

২০১৩ সালে সর্বশেষ প্লেয়ার্স ক্যাপ পুরস্কার জয় করেছিলেন সাউদি। সাউদি ছাড়াও কেন উইলয়ামসন এবং রস টেলর দুইবার করে এই পুরস্কার জিতেছেন।

নারীদের ক্রিকেটে এই নিয়ে টানা হ্যাট্রিক বর্ষসেরা হয়েছেন সোফি ডিভাইন।

করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই   ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন,সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন  খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »