আইপিএল মাঠে গড়ানো নিয়ে বেশ আশাবাদী-হরভজন সিং

সাকিব শাওন »

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের সকল টুর্নামেন্টের মতো স্থগিত হয়ে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ঠিক কবে নাগাদ মাঠে গড়াবে এই আইপিএল টূর্ণামেন্ট আয়োজন করা যাবে সেটি নিয়েও সন্দিহান রয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এ দিকে ভারতের তারকা অফস্পিনার হরভজন সিং এখনো আইপিএল নিয়ে বেশ আশাবাদী। এমনকি দর্শকবিহীন মাঠেও যদি আইপিএল অনুষ্ঠিত হয় তাহলেও তার নেই কোন আপত্তি নেই। যদিও এ দুর্যোগের  সময়ে সর্বপ্রথম সবার নিরাপত্তা এবং সুস্থতার দিকেও গুরুত্ব দেয়া উচিত ।তিনি আরো বলেন, ‘যদি দর্শকবিহীন মাঠে খেলা হয় তবে অবশ্যই যেনো সরাসরি সবাই টিভিতে সে ম্যাচ গুলো দেখতে পারে সে বিষয়টি আগে নিশ্চিত করতে হবে।‘

হরভজন আরো বলেন, ‘‍দর্শকেরা সব সময়েই মাঠে বড় ভূমিকা পালন করে।‘

করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই   ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন,সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন  খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »