দেখেনিন পাঁচ ক্রিকেটার যারা বড়  দুর্ঘটনার পরেও ক্রিকেটে ফিরে এসেছেন!

রীম রহিম »

ক্রিকেট ফুটবলের মত পায়ের খেলা না হলেও এটা ব্যাট বলের খেলা। এটাতেও ইনজুরি আছে। ইনজুরি কখনো বড় আবার কখনো ছোটো। তবে এই ইনজুরি ছাড়াও এমন কিছু ক্রিকেটার আছে যারা বড় দুর্ঘটনার   মুখোমুখি হয়। পরে আবার ক্রিকেটে আসতে সক্ষম হন। চলুন আজ জেনে নেয়া যাক এমন ৫ ক্রিকেটারের কথা।

ওশেন থমাস

১. ওশেন থমাসঃ থমাস একজন ওইন্ডিজ ফাস্ট বোলার৷ ওইন্ডিজের হয়ে খেলেছেন ২০১৯ বিশ্বকাপ। গত ফেব্রুয়ারিতে তিনি একটি মোটর সাইকেলর সাথে সংঘর্ষ করেন। তার কারটি  ওভার টার্ন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।  তবে এর পরে এই বোলার বিশ্রাম  করেন। পরে  শ্রীলঙ্কার সাথে টি-টুয়েন্টি দলে সুযোগ পায়। আর এক ম্যাচে ৫ ওইকেটও নিয়ে নেয়।

নিকোলাস পুরান

২.নিকোলাস পুরানঃ পুরানকে ওয়েষ্ট ইন্ডিজের ভবিষ্যত ধরা হয়। তিনি এখন ২৫ ওয়ানডেতে ৪৯ এভারেজে রান করেছেন। তবে ২০১৫ সালে তিনি একটি ভয়াবহ গাড়ী দুর্ঘটনায় পড়েন। ত্রিনাডে তিনি ট্রেইনিং থেকে ফেরার পর এটি  হয়। তার পা দুটিই  সার্জারি করাতে হয়। অনেকদিন বিশ্রামে থেকে তিনি আবার ক্রিকেটে ফিরেন।  আর এখন ওইন্ডিজ দলের নিয়মিত সদস্য। খেলেন বিশ্বের বড় বড় লীগ।

মোহাম্মদ শামি

৩.মোহাম্মদ শামিঃ ২০১৮ সালে  নয়া  দিল্লি যাওয়ার পথে একটি কার এক্সিডেন্ট করেন। তার মাথায় আর  চোখের পাশে অল্প কিছু আঘাত পান। পরে এটি থেকে তিনি সেরে উঠে আবারো ভারতের হয়ে খেলেন। আর তিনি এখন ভারতের টেষ্টে অন্যতম সফল ফাস্ট বোলার।

৪. করুন নায়ারঃ ভারতের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান ভিরেন্দর শেবাগের পর। ২০১৬ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই ট্রিপল সেঞ্চুরি করেন। কিন্তু একই বছর তিনি একটি দুর্ঘটনার মুখোমুখি হন। ২০১৬ সালের জুলাইয়ে তিনি  কেরেলায় তার পরিবারের সাথে সময় কাটান। তিনি ও তার পরিবার আরানমুলালা মন্দির দেখতে যান। যেখানে নৌকা দিয়ে পার হতে হয়। আর এই নৌকা দিয়ে পার হবার সময় দুর্ঘটনায় পড়েন নায়ার।  করুন নায়ার নদীতে সাতার কেটে গ্রামবাসির সাহায্য নদীর পাড়ে উঠতে পারেন। কিন্ত এই দুর্ঘটনায় নাইরের কাছের লোকও কিছু মারা যান। তিনি এই ধকল কাটিয়ে আবারো মাঠে ফিরেন।

৫.ব্রুস ফ্রেঞ্চঃ তাকে হয়তো অনেকেই চিনবেনা না। ইংল্যান্ডের হয়ে ১৬টি টেষ্ট আর ১৩টি ওয়ানডে খেলেন। যথাক্রমে ১৮ আর ৬ এভারেজ তার।  ১৯৮৭-১৯৮৮ সালের পাকিস্তান সফরে তিন দুর্ঘটনায় পড়ে। প্রথমে প্রেকটিসে ব্যাট করার সময় বল গ্যালারিতে যায়। সেখানে থেকে এক দর্শক বলটি ফেরত দিলে সেটা  ব্রুসের মাথায়  আঘাত হানে। ফলে তাকে হাসপাতাল নিয়ে যেতে হয়। আর হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আবারো সড়ক দুর্ঘটনায় পড়েন। এটার পরেও এই ব্যাটসম্যানের ভাগ্য আরো খারাপ ছিল। ডাক্তারের রুমে তিনি আবার মাথায় আঘাত পান একটু নিচু করে ঝুলানো লাইট দিয়ে।  এর আগে ১৮৮৬ সালের ওয়েষ্ট ইন্ডিজ সফরে তাকে কুকুর কামঁড় দেয়। এরপর ব্রুস অবসরের পর ইংল্যান্ডের কোচিংয়ের দায়িত্ব নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »