গাজী নাসিফুল হাসান »
বাংলাদেশ টাইগার্স সাপোর্টার্স এসোসিয়েশন ( বিটিএসএ ) বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের একটি অলাভজনক সংগঠন। এই সংগঠনটি ক্রিকেটের সমর্থকদের সাথে নিয়ে এগিয়ে যায়। এটিতে যোগ দিতে ক্রিকেট প্রেমীদের কোনো অর্থ দিতে হয় না। এটিতে যে কেউ বিনামূল্যে সদস্য হতে পারবে। বিটিএসএ এবার করোনায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করলো।
করোনায় সকলের সামর্থ্য অনুযায়ী সকলের এগিয়ে আসা একান্ত নৈতিক দায়িত্ব। এবার সেই দায়িত্ব থেকে অসহায় ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ালো বিটিএসএ। ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলো বাংলাদেশ ক্রিকেটের অলাভজনক সংগঠন বিটিএসএ। গরীবদের যাদের সামর্থ্য নেই তাদেরকে চাল, ডাল, তেল, সাবান দ্রব্য দিয়ে পাশে এসে দাঁড়ায়।

বাংলাদেশ টাইগার্স সাপোর্টার্স এসোসিয়েশন ( বিটিএসএ ) এর উদ্যোক্তা দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, ‘আমরা ক্রিকেট প্রেমীদের নিয়ে এই সংগঠনটি তৈরি করেছি। আমাদের এই সংগঠনের যোগ দিতে হলে কাউকে কোনো অর্থ প্রদান করতে হবে না। যে কেউ বিনামূল্যে এই সংগঠনের সদস্য হতে পারবে। আমরা শুধু যে ক্রিকেট খেলার সময় সমর্থন দিবো যা কিন্তু নয়। আমরা সামাজিক কাজ করে থাকি। দেশের এই দুর্যোগে আমরা ৫০টি পরিবারকে ত্রাণ দিয়ে সহায়তা করেছি। আমরা ভবিষ্যতেও এই সামাজিক কাজে পাশে থাকবো।’
ক্রিকেটের সমর্থকদের নিয়ে করা এই সংগঠনটি দিনকে দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। এটির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে এতে যোগদান করতে কাউকে কোনো অর্থ প্রদান করতে হয় না। ক্রিকেট ১৬ কোটি মানুষের আবেগ, এটি ১৬ কোটি মানুষের প্রাণ আর এই ক্রিকেটের এই সংগঠনটিতে যোগদান করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে এই বিটিএসএর চারটি শাখা রয়েছে। যার একটি রয়েছে দেশের বাহিরে। মূল শাখা হচ্ছে ঢাকাতে , আর বাংলাদেশে বাকি দুটি হচ্ছে চট্টগ্রাম ও সিলেটে। বাংলাদেশের বাহিরে এর শাখা রয়েছে ইউকেতে। ভবিষ্যতে ৬৪ জেলায় এই সংগঠন কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে। এছাড়া এই সংগঠনটি শুধু জেলায় নয় গ্রামে গ্রামে পৌঁছে যাবে। ৬৮০০০ গ্রামে পৌঁছে যাবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনের কর্তারা।
এই সংগঠনের সাথে যুক্ত আছে অনেক সাবেক ক্রিকেটার ও অনেক সাংবাদিকরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করবে সংগঠনটি। এই সংগঠনটি জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি উঠতি ক্রিকেটারদেরকেও সাপোর্ট করে থাকে। দেখা যায় জাতীয় দলকে নিয়ে সবাই মাতামাতি করে কিন্তু বয়সভিত্তিক দল নিয়ে মাতামাতি কম। আর এই সংগঠন জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের পাশেও থাকতে চায়। এছাড়া যারা ক্রিকেটার হতে চায় কিন্তু সামর্থ্য নেই তাদেরকে আর্থিকভাবে সহায়তা করাও এই সংগঠনের অন্যতম মূল উদ্দেশ্য।
