সংখ্যালঘুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আফ্রিদি

নিউজ ডেস্ক »

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এবার মহামারি আকার ধারণ করেছে এশিয়ার দেশগুলোতে। পাকিস্তানেও পড়েছে এর প্রভাব। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। করোনার প্রভাবে পাকিস্তানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি ঘোর বিপদে পড়েছে সংখ্যালঘুরা। কিন্তু পাকিস্তানের টেনিস তারকা রবিন দাসের অনুরোধে এসব মানুষের পাশে দাঁড়ালেন ক্রিকেটার শহীদ আফ্রিদি।

আফ্রিদি বরাবরই এগিয়ে আসেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এমন উদাহরণ এর আগেও দেখেছে বিশ্ববাসী। এবারও এমনটাই করলেন পাকিস্তানের অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। নিজের নামে গড়া ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর মাধ্যমে সংখ্যালঘুদের সাহায্য করছেন তিনি।

উল্লেখ্য, নিজের দেশ পাকিস্তানে করোনা ছড়িয়ে পড়ার শুরুর সময় থেকেই সচেতনামূলক বার্তা ও আর্থিক ভাবে বা খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করে যাচ্ছেন আফ্রিদি। এখন পর্যন্ত প্রায় ৪৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী এবং ১ লাখ ২০ হাজার মানুষকে চিকিৎসা দিয়ে সাহায্য করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »