এক হাজার নার্সকে খাবার পৌঁছে দিলো কাউন্ট্রি ক্লাব এসেক্স

সাকিব শাওন »

বিশ্বজুড়ে করোনা ভাইরাস বড় আকারে রূপ নেওয়াই ক্রিকেটারদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। সেই ধারা অনুযায়ী এবা ইংলিশ কাউন্টি দল এসেক্সের ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। দলের সবাই মিলে লন্ডন শহরের বিভিন্ন হাসপাতালে কর্মরত এক হাজার নার্সের জন্য গরম খাবার প্রস্তুত করে সেটা তাদের নিকট পৌঁছে দিয়েছেন।

দলটিতে যোগ দেওয়া নতুন অধিনায়ক টম ওয়েসলির সাথে দলের সকল খেলোয়াড় ছিলেন এমনকি একাডেমির ক্রিকেটাররা ও পুরো কাজে সবাই ওয়েসলির সঙ্গে একত্রিত হয়ে কাজ করেছেন। তারা লন্ডন ও এসেক্সের মোট ১৩ টি হাসপাতালের বিভিন্ন ইউনিটে সেবা দেওয়া নার্সদের জন্য এই খাবার প্রস্তুত করেন এবং তাদের মাঝে বিতরণ করেন। এ বিষয়ে অধিনায়ক ওয়েসলির বলেন, ‘এসেক্স দলটির একটি বিশেষ কাজ হলো আমরা সত্যিই কমিউনিটি ভিত্তিক ক্লাব। আজকের এই কার্যক্রমের জন্য দলের সকল সদস্যকে ফোন করেছি এবং তারা ভালো আছে কিনা সেটা জেনে নিয়েছি আগে । যখনই জানলাম সবাই ভালো আছে তখনই চিন্তা করলাম সবাই মিলে এখনই কাজে নেমে পড়া যায়,এটাই সময় পাশে দাঁড়ানোর।’

করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য বাসাতেই খেলোয়াড়রা ব্যায়াম করছেন, এবং সকলকে বাসাতেই থাকার অনুরোধ জানিয়েছেন অনেক খেলোয়াড়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »