ওয়ার্নের একাদশে জায়গা হয়নি টেন্ডুলকারের!

সাকিব শাওন »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিজের তৈরী করা একটা একাদশ ঘোষণা করেছেন অস্টেলিয়ান লেগী শেন ওয়ার্ন। নিজের একান্ত মতামতের ভিত্তিতে তৈরি করা একাদশে রাখেন নি শচিন টেন্ডুলকারকে। মঙ্গলবার ইনস্টাগ্রাম লাইভে এসে এই একাদশ ঘোষণা করেছেন ওয়ার্ন।

বিশ্ব ক্রিকেটে দারুণ খেললেও আইপিএলে ছিলেন গড়পড়তা। ভারতের জনপ্রিয় এই ঘরোয়া টি-২০ আসরে ৭৮ ম্যাচ খেলেছেন তিনি। ১টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৩টি ফিফটি, সব মিলিয়ে তাঁর রান ২৩৩৪। ১১৯ স্ট্রাইক রেট এবং প্রায় ৩৪ এভারেজ আইপিএলে শচিনের। তবে শচিন টেন্ডুলকারকে না রাখলেও বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের রেখেছেন ওয়ার্ন।

ওয়ার্নের আইপিএল একাদশঃ রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ, বিরাট কোহলি, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, সিদ্ধার্থ ত্রিভেদী, মুনাফ প্যাটেল ও জহির খান।

করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে,এ কারণে আইপিএলের তারিখ ও পিঁছিয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন,সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »