চড়া দামে বিক্রি হলো বাটলারের বিশ্বকাপ জার্সি!

কে এম আবু হুরায়রা »

করোনা মোকাবেলায় সারা বিশ্বজুড়েই চলছে হাহাকার। ইউরোপীয় দেশগুলো বর্তমানে পরিনত হয়েছে মৃত্যু কুপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইটচ ও) এটিকে বৈশ্বিত মহামারী হিসেবে ঘোষণা করেছে। এদিকে দিন দিন বেড়েই চলছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা।

এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৬০৮ জন নাগরিক। তাদের ভিতরে মৃত্যুর সংখ্যা ৫৩৭৩ জন। করোনা মোকাবেলায় হিমসিম খাচ্ছে সরকার। ভেঙে পরছে দেশের অর্থনৈতিক ব্যাবস্থা। তাই ইংলিশ ক্রিকেটার জস বাটলার তার নিজের বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ এর ফাইনালের জার্সিটি নিলামে তুলেছেন জস বাটলার।

যুক্তরাজ্যের একটি অনলাইন শপ ‘ইবাই’ এর মাধ্যমে নিলামে তোলা হয় জস বাটলারের সেই বিশ্বকাপের জার্সিটি। জার্সিটি কেনার জন্য বিভিন্ন মানুষ বিড করতে থাকেন। হু হু করে বাড়তে থাকে জার্সির দাম। ৮২টি বিড সম্পন্ন হয়ে জার্সির দাম দাঁড়ায় গ্রেট ব্রিটেন পাউন্ডে ৬৫ হাজার ১’শ পাউন্ড যা বাংলাদেশী টাকায় ৬৮ লক্ষ টাকারও বেশী।

জার্সি বিক্রির সকল অর্থ দান করবেন তিনি আর্ত মানবতার সহায়তায়। এছাড়াও তিনি ব্যাক্তিগত ভাবেও সহায়তা করেছেন অসহায়দের। এবং ইংলিশ ক্রিকেট বোর্ডের এই দুঃসময়ে ক্রিকেট বোর্ডের পাশে থেকেছেন এই ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »