এবার সাহায্যর হাত বাড়িয়ে দিলেন পূজারা!

রীম রহিম »

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন অব্দি ৭৫ হাজার মানুষ মারা যান। আক্রান্ত প্রায় ১৪ লাখ মানুষের উপর। ভারতেও এটির প্রভাব পড়েছে বেশ। এখন পর্যন্ত ভারতে সাড়ে চার হাজার মানুষের উপর আক্রান্ত। মারা গেছেন ৭০ জনের বেশি। সংক্রমণ ঠেকাতে তাদের সরকার দিয়েছেন ২১ দিনের লকডাউন।

এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে ভারত সরকার রিলিফ ফান্ড গঠন করেন। সেই রিলিফ ফান্ডে ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা অনুদান দিয়েছেন। তবে কত টাকা সেটি তিনি উল্লেখ করেননি। তবে তিনি গুজরাট সিএম রিলিফ ফান্ডেও অনুদান দেন। সাথে তিনি পুলিশ এ ডক্টারদের ধন্যবাদ দেন।

পূজারা এক টুইটে বলেন, ‘আমি ও আমার পরিবার আমাদের থেকে যা অনুদান দেয়ার দিয়েছি। আশা করছি আপনারাও যে যা পারেন দিবেন। আমি পুলিশ ও মেডিক্যাল দলকেও ধন্যবাদ জানাতে চাই।’

উল্লেখ্য প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে কোহলি থেকে শুরু করে অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড় অনুদান দিয়ে আসছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »