মোহাম্মদ সোহেল »
২০১৫ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক তার সসময়ের সেরা সাত ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছেন। তার তালিকায় স্থান পাওয়া ব্যাক্তিরা একবার হলেও ক্লার্কের সাথে অথবা তার বিরুদ্ধে খেলেছেন। তবে তার তালিকায় নেই বর্তমানের কোন অস্ট্রেলিয়। যদিও ২০১৫ বিশ্বকাপে খেলা অনেকেই এখনো দলে খেলছেন যাদের নিয়ে বিশ্বকাপ জিতেছিলেন।
বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান তার তালিকায় জায়গা দিয়েছেন ভিরাট কোহলিকে। যদিও স্টিভ স্মিথ ও ডেভিট ওয়ার্নার তার পছন্দে ছিল।২০০৪ এ অভিষিক্ত ক্লার্ক সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৫ বিশ্বকাপের ফাইনালে। এই দীর্ঘ্য সময়ের তার সাথে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে মাত্র একজন ঠাই পেয়েছেন তার সংক্ষিপ্ত তালিকায়।
অন্য দলের খেলোয়াড়দের মাঝে তারাই তার তালিকায় রয়েছে যারা অস্টেলিয়ার বিপক্ষে প্রতাপ দেখিয়েছে। তালিকা প্রকাশ করতে যেয়ে তিনি বলেন, ‘আমি যাদের নিয়েছি তারা সবাই অস্ট্রেলিয়ার উপড় প্রভাব বিস্তার করতে পেরেছে। তারা সবাই ম্যাগ্রাথ, গিলেস্পি, ব্রেট লি, শেন ওয়ার্নদের বোলিং আক্রমনের বিপক্ষে সফলতা দেখিয়েছে যা তাদের শ্রেষ্টত্বের প্রমাণ।
সেই সেরা সাতজন হলেন-

ব্র্যায়ান লারা
১। ব্রায়ান লারা, – ওয়েস্ট ইন্ডিজ। ( লারা সম্পর্কে ক্লার্ক বলেন, ‘ আমার সময়ে সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান)।

শচীন রমেশ টেন্ডুলকার
২। শচীন টেন্ডুলকার – ভারত, ( ক্লার্কের মতে টেকনিক্যালি বিশ্বের সবচেয়ে সেরা শচীন)

ভিরাট কোহলি
৩।ভিরাট কোহলি – ভারত, ( ক্লার্ক বলেন- ‘ আমি মনে করি বর্তমান সময়ে ৩ ফরম্যাটেই সেরা সে।)

এবি ডি ভিলিয়ার্স
৪। এবিডি ভিলিয়ার্স- দক্ষিন আফ্রিকা, (সে মাঠের যেকোন দিকে রান করতে পারে)

জ্যাক ক্যালিস
৫। জ্যাক ক্যালিস– দক্ষিন আফ্রিকা,) ( সর্বকালের সেরা অলরাউন্ডার যার বিপক্ষে আমি খেলেছি)

৬। রিকি পন্টিং– অস্ট্রেলিয়া, ( পন্টিং সম্পর্কে ক্লার্ক বলেন-‘ সে সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা ব্যাটস্ম্যান যার সাথে আমি খেলেছি)

৭। কুমার সাঙ্গাকারা– শ্রীলংকা , ( তাকে নিয়ে ক্লার্কের মন্তব্য হল- ‘ নিপাট ভদ্রলোক, নাম্বার তিনে খেলা সেরা একজন)
