“দয়া করে বাসা থেকে বের হবেন না’’- সাব্বির রহমান

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে লকডাউন হয়ে গিয়েছে দেশের বেশ কিছু এলাকা। ভাইরাসটি থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছে সবাই। এই দুর্যোগের সময়ে আতঙ্কিত না হয়ে দেশের মানুষকে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিও বার্তায় জনগণের প্রতি তার এই আহ্বানের কথা জানান।

সাব্বির রহমান বলেন, ‘আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আশা করি আপনারা ভালো আছেন। যদিও এই মুহুর্তে কারো ভালো থাকার সময় না, তারপরও আপনাদের সকলের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না।‘

সেই সাথে তিনি অনুরোধ করেন লক ডাউনটা মেনে চলতে। কেননা নিজে সুস্থ থাকলে পরিবারের সবাই ভালো থাকবে। সর্বোপরি পুরো দেশের মানুষ সুস্থ থাকবে।

করোনা ভাইরাসের কারণে আপাতত বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে।করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »