কে এম আবু হুরায়রা »
দ্বিতীয়বারের মত পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় টি২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে ২০১২ সালে তাদের কোল জুড়ে এসেছিলো তার বড় ছেলে রাঈদ। গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির। সেখানেই রিয়াদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ট হন।
দ্বিতীয়বারের মত বাবা হওয়ায় বেশ উচ্ছসিত মাহমুদুল্লাহ রিয়াদ ও তার পরিবার। ভক্ত-সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন তিনি। করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ থাকায় স্ত্রীর পাশে থাকার সুযোগ পাবেন রিয়াদ। খেলাধুলার চাপ না থাকায় আপাতত স্ত্রী এবং নবজাতকের দেখাশোনা করাই রিয়াদের প্রধান কাজ।
এর আগে ২০১১ সালের ২৫’শে জুন মাহমুদ রিয়াদ এবং জান্নাতুল কাওসার মিষ্টির বিবাহ সম্পন্ন হয়। বিবাহের ১ বছরের মাথায় ২০১২ সালের ৩’রা জুন তাদের কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান রাঈদ। এরপর গতকাল দিবাগত রাতে জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তানের। মা ও ছেলে দুজনেই ভালো এবং সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন ক্রিকেটার মাহমুদ রিয়াদ।
