হাফিজ-মালিককে  এখনি অবসর নিতে বলছেন রমিজ রাজা!

রীম রহিম »

মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিক দুজনই পাকিস্তানের সেরা দুজন খেলোয়াড়। ২০১৯ বিশ্বকাপের পরে তাদের দেখা মিলেনি আর। সম্প্রতি বাংলাদেশ সিরিজে তাদের খেলানো দেয়া হয়। তারা এখন পিসিবির টি-টুয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন। আর দুজনেই জানিয়েছেন তারা টি-টুয়েন্টি বিশ্বকাপের পরে অবসরে চলে  যাবেন।

তবে মালিক আর হাফিজকে সম্মান থাকতে অবসরে যেতে বলছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান  ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি মনে করেন এই দুজনের অবসর দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি বলেন, ‘হাফিজ আর মালিকের এখনি উচিত সম্মানের সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ড   তাদের প্রতি কৃতজ্ঞ  থাকবে  কারণ তারা অনেক সাফল্য এনে দিয়েছে দেশকে।‘

‘তারা এখন অবসর নিলে তরুণরা দলে সুযোগ পাবে আর দলকে অনেকদিন সার্ভিস দিতে পারবে।  ভবিষ্যতে শক্ত দল করতে তরুণদের প্রয়োজন।‘  সাথে যোগ করেন তিনি।

কিন্তু সাম্প্রতি মোহাম্মদ হাফিজ জানান, তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপের পর অবসরে যাবেন।  শোয়েব মালিক আগেই জানিয়ে রেখেছিলেন তিনি অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »