সাকিব শিশিরের ঘর আলো করতে আসছেন আরেকজন?

রীম রহিম »

সাকিব আল হাসান, কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আর বিশ্বের একজন প্রিমিয়াম অলরাউন্ডার। খেলেন বিশ্বের অনেক বড় বড় লীগ।

 

এবার  সাকিব আর স্ত্রী শিশিরের ঘর আলো করে আসছেন তাদের দ্বিতীয় সন্তান। সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুকে এমনি এক ইংগিত দেন। তাছাড়া সাকিব ও শিশির দুজনই ফেসবুকে এ বিষয়টা নিশ্চিত করেছেন।

 

তার পোষ্টে তার প্রথম কন্যা অভ্রির ছবি দেয়। সেখানে দেখা যায় তার হাতে একটি ছোটো বাচ্চার কাঁপড় আর সেখানে লেখা আছে “ওয়েলকাম হোম” যার বাংলা অর্থ “ঘরে আমন্ত্রণ”। সাকিব পোষ্টে আরো যোগ করে লিখেন   “সিস্টারহুড”।  এরপর আর বুঝতে রইলো না তাদের ঘরে নতুন সন্তান  আসছে।

 

উল্লেখ্য সাকিব এখন নিষিদ্ধ রয়েছেন সব রকম  ক্রিকেট থেকে। এই কঠিন সময়ে তার পরিবারের জন্য খুশির সংবাদই বটে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »