কে এম আবু হুরায়রা »
বিপদ যেনো পিছু ছাড় ছিলো না লিটন কুমার দাসের। দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থার মাঝে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানান বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস৷ ক্ষতিগুলোও সেরে উঠেছে আগের থেকে।
গত ২৭’শে মার্চ রাতে রান্নাঘরে চা তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা তার ডান হাত এবং চুল পুড়িয়ে ফেলেন। তিনি যে কোনও বড় আঘাত থেকে রক্ষা পেয়ে এখন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন লিটন। এবং সাবধানতার জন্যই ত্রুটিপূর্ন গ্যাস সিলিন্ডার এবং বার্নার পাল্টে ফেলেছে লিটন দাস। এ নিয়ে লিটন দাস বলেন, ‘সে (লিটন দাসের স্ত্রী) এখন ঠিক আছে। তার ক্ষতগুলি সেরে উঠেছে। তিনি কোনও সমস্যায় পড়ছেন না। দুর্ঘটনার পরে আমরা ত্রুটিযুক্ত সিলিন্ডার এবং বার্নার পরিবর্তন করেছি।’
বর্তমানে লিটন দাস এবং তার অর্ধাঙ্গিনীর সময় কাটছে ঘরে অলস ভাবেই। করোনার কারণে নেই কোথাও ঘুরতে যাওয়ার মত পরিস্থিতি। তাই ঘরে বসেই অলস ভাবে খাওয়া-দাওয়া, ঘুম এবং সিনেমা দেখেই কাটছে এই নবদম্পতিদের।
