কে এম আবু হুরায়রা »
করোনার কারণে সারা দেশজুড়ে বর্তমানে ভয়াবহ অবস্থা জারি। সরাসরি লক ডাউন না করলেও অঘোষিত লক ডাউন চলছে দেশে। সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে সকলকে। তবে এর মাঝে ক্রিকেটাররা অনুশীলন করছেন ঘরে বসেই। তবে ব্যাতিক্রম লিটন দাস। ক্রিকেট এখন তার মাথাতেই নেই বলে জানান বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস।
গতকাল (৬’ই এপ্রিল) নিউ এজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিটন দাস বলেন, ‘এই বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট আমার চিন্তার মধ্যেই নেই। গোটা বিশ্বই বিপদে রয়েছে। যদি আমরা বাঁচতে পারি তবেই আমরা খেলতে পারি বা যা করতে পারি তা করতে পারবো। এখন ক্রিকেটের সময় নয়।’
ঘরে থেকে বোর হচ্ছেন লিটন দাস। তবে দেশের পরিস্থিতির কথা ভেবে সেটাকে মেনে নিয়ে ঘরে বসেই সময় কাটাচ্ছেন তিনি। খাওয়া-দাওয়া, ঘুম এবং সিনেমাই তার আপাতত দৈনিক রুটিন। লিটন দাস বলেন, ‘আমি নিজের রুটিন বজায় রাখছি। এটি বিসিবির নির্ধারিত গাইডলাইনের মতো প্রায় একই। এবং খাওয়া, ঘুম এবং সিনেমা এটিই আমার বর্তমান রুটিন।’
তিনি এই গৃহবন্দী জীবন নিয়ে হাতাশা প্রকাশ করে আরও বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) বাড়ি থেকে বের হচ্ছেন। আপনি বোঝেন আমার অবস্থা। আমি বন্দীর মত বোধ করছি।’
তবে বের হতে না পারার হতাশা থাকলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সবাইকে ঘরে থাকার আহ্বান করেন লিটন দাস। এর আগে দুস্থ দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন লিটন কুমার দাস এবং তার স্ত্রী সঞ্চিতা দাস।
