হাফিজের যে রেকর্ড ছুঁতে পারেনি কেউ!

কে এম আবু হুরায়রা »

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আবার এই খেলাকে রেকর্ড ভাঙা গড়ার খেলাও বলে থাকেন বিশিষ্ট ব্যাক্তিরা। তবে এই রেকর্ড ভাঙা গড়ার খেলা ক্রিকেটেও কিছু রেকর্ড থাকে যা আজ পর্যন্ত ভাঙা হয়নি। ছুঁতে পারেনি কেউ। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের গড়া একটি রেকর্ড আজও অক্ষুণ্ন৷

মোহাম্মদ হাফিজই একমাত্র ক্রিকেটার যে কিনা তিন ফরম্যাটের ক্রিকেট অর্থাৎ টেস্ট, ওডিআই এবং টি২০ সকল ফরমেটেই ওপেনিং ব্যাটিংয়ের পরে বোলিংও করেছেন প্রথম ওভারেই। যেকোনো এক ফরম্যাটে ওপেনিং ব্যাটিংয়ের পর আবার বোলিং করার রেকর্ড অনেকের থাকলেও সকল ফরম্যাটে এই রেকর্ডের মালিক শুধুই মোহাম্মদ হাফিজ।

উল্লেখ্য, মোহাম্মদ হাফিজ পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওডিআই এবং ৯১টি টি-২০ ম্যাচ খেলে রান করেন যথাক্রমে ৩৬৫২, ৬৬১৪ এবং ১৯৯২ রান। টেস্ট ক্রিকেটে ১০টি এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১টি সেঞ্চুরি থাকলেও টি-২০ ক্রিকেটে কোন সেঞ্চুরি নেই মোহাম্মদ হাফিজের। এ ছাড়া বোলিংয়েও দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার মোহাম্মদ হাফিজ। ৫৫টি টেস্ট ম্যাচে তার উইকেট সংখ্যা ৫৩টি এবং ২১৮টি ওডিআই ম্যাচে উইকেট সংখ্যা ১৩৯টি এবং টি-২০ ক্রিকেটে উইকেট সংখ্যা মাত্র ২টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »