এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখিনিঃ সৌরভ গাঙ্গুলি

সাকিব শাওন »

করোনা ভাইরাসের আঘাতে পুরো বিশ্বের এখন নাজেহাল অবস্থা। পৃথিবী রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। ভারতে এখনো কঠিনতর পরিস্থিতি সৃষ্টি না হলেও ক্রমে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্য। পরিস্থতি সামাল দিতে দেশটিতে চলছে ২১ দিনের লক ডাউন।

এমন পরিস্থিতি নিয়ে কথা বলতে যেয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, এমন ভয়াবহ অবস্থা আগে কখনও দেখেননি তিনি। যদিও সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী ভারতের এই বোর্ড সভাপতি ও সাবেক অধিনায়ক। ভারতের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘এভাবেই ঘরবন্দি থাকতে হবে। কিছু করার নেই এখন পরিস্থিতি আমাদের হাতে না। পৃথিবীতে কোন সময় দেখিনি যে ফ্লাইট বন্ধ, ট্রেন বন্ধ, কোথাও চাইলেই যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আশা করি এ পরিস্থিতি বেশি দিন চলবে না,আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমি অবসর সময়ে ফ্যামিলির মানুষদের সঙ্গে প্রচুর গল্প করছি আর অনলাইনে মাঝে মধ্যে বসে বিসিসিআই’র কাজ করছি।’

করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সব দেশেই সকল ধরণের খেলা স্থগিত রয়েছে। এ ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সাথে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন। অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন এবং সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »