সুবিধাবঞ্চিত মানুষদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করলেন সাবেক ক্রিকেটার সৌরভ চৌধুরী

স্পোর্টস রিপোর্টার »

বিশ্বজুড়ে করোনার এই মহামারির প্রভাব বেশ ভালো ভাবেই পড়েছে বাংলাদেশে। আক্রান্তের সাথে করে বাড়ছে মৃত্যুের সংখ্যাও ক্রমাগত। এই অবস্থায় পুরো দেশ করা হয়েছে অঘোষিত লকডাউন। নিরাপত্তার স্বার্থে সবাইকে ঘরে বসে থাকতে হচ্ছো। আর এই সময়টাতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষেরা। ঘরের বাইরে যেতে পারছেন না, কাজ করেও জীবিকা নির্বাহ করতে পারছেন না। এমন সুবিধাবঞ্চিত কিছু মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন সাবেক ক্রিকেটার সৌরভ চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ মানুষদের মধ্যে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছেন।

এ ব্যাপারে সৌরভ চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, ‘করোনার এই ভয়াবহ সময়ে আমাদের সবার উচিত ঘরে থাকা, সচেতন ও নিরাপদ থাকা। কিন্তু সুবিধাবঞ্চিত মানুষেরা ঘরে বসে থাকলে খাবে কি। সমাজের বিত্তবানদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমি আমার সাধ্য অনুযায়ী মোহাম্মদপুর এলাকায় কিছু মানুষকে সাহায্য করেছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »