টুইটারে ধর্মীয় বিদ্বেষের শিকার ইরফান পাঠান

মোহাম্মদ সোহেল »

করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে গতকাল রাত ৯ টায় ৯ মিনিটের জন্য দেশবাসীকে আলো প্রজ্জ্বলনের আহবান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আহবানে সারা দিয়ে ভারতীয়রা দিয়া বা মোম জালিয়ে এই কর্মসূচিতে অংশ নেই। এতটুকু পর্যন্ত সবকিছু সবাই ভালভাবই নিচ্ছিল।

তবে কেউ কেউ আবার অতিউৎসাহী হয়ে পটকা ফোটানো শুরু করে। আর ইরফান পাঠানের নিকট ঠিক মনে হয়নি। এই ব্যাপারটি নিয়ে এক টুইটার পোস্ট করে তিনি বলেন- ‘’উদ্যোগটি ভালই ছিল মানুষের পটকাবাজির আগ পর্যন্ত’’। এখানেই বাদে বিপত্তি। ইরফানের উপর ক্ষেপে যায় কিছু ভারতীয়। তবে অনেকে তার সাথে সহমত পোষণ করে।

এক ভারতীয় তার টুইটের রিপ্লাইয়ে নামাজ নিয়েও কটাক্ষ করতে দ্বিধাবোধ করেননি। আরেক ভারতীয় বলেন,- ‘২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের জেতার পর আমরা ৪ ঘন্টা পটকাবাজি করেছি। এখন আমরা ৯ মিনিট করছি নিজেদেরকে এই পরিস্থিতে চাঙ্গা রাখতে।‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »