মারা গেলেন সাবেক কিউই ক্রিকেটার জক এডওয়ার্ডস

নিউজ ডেস্ক »

নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান জক এডওয়ার্ডস সোমবার ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। কেন্দ্রীয় জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে অ্যাডওয়ার্ডস ৬৭ টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেন। তাদের প্রাক্তন তারকা খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ।

এডওয়ার্ডস ১৯৭৬ থেকে ১৯৮১ সালের মধ্যে ছয়টি ওয়ানডেও খেলেছিলেন এবং অভিষেক ম্যাচে ওপেনার হিসাবে ৫৭ বলে ৫১ রান করেছিলেন যে ম্যাচে নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে ভারতকে নয় উইকেটে হারায়।

এডওয়ার্ডস আটটি টেস্ট খেলে ৩৭৭ রান করেন এবং ৬টি ওয়ানডে খেলে ১৩৮ রান করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »