কে এম আবু হুরায়রা »
করোনার কারণে বিশ্ববাসী আতঙ্কগ্রস্থ। এমন একটি মহামারী যার কোন সমাধান বিশ্বের কাছে আজও নেই। তবে সামাজিক দূরত্ব বজায় রাখলে অনেকাংশে সুফল পাওনা যায়। সংক্রমনের ঝুঁকিও কম থাকে।
তবে লক ডাউন বা সামাজিক দূরত্ব বজায় রাখলেও ধর্মীয় উপাসনালয়ে দেখা মিলছে বিশাল জমায়েতের। অনেক মানুষ এসে তাদের ধর্মীয় রীতি-নীতি পালন করছেন। তবে এখানেই ঝুঁকির পরিমাণ সব থেকে বেশী। মসজিদে না গিয়ে নিজের ঘরকেই মসজিদ বানানোর আহবান করেন ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
তিনি এক ভিডিও বার্তায় জানান, ‘এটা ভেবোনা যে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে৷ এটা ভাবো যে৷ তোমার ঘরকেই মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতই আমাদের ঘরও গুনাহগার হয়েছে। আসো, ঘরকেও পরিষ্কার (নিষ্পাপ) করি। কিছুদিন ঘরেই নামাজ পড়ি।’
এছাড়াও তিনি করোনার মোকাবেলায় দুস্থ দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন৷ এ পর্যন্ত তিনি করোনা মোকাবেলায় ১০’হাজার কেজি চাল এবং ৭০০ কেজি আলু দান করেন।
